প্রতিষ্ঠান প্রধানের বাণী

Picture

“শিক্ষাই জাতির মেরুদন্ড” এ কথাটির সূ্ত্র ধরে অগ্রসরমান বৃহত্তর উত্তরখান ইউনিয়নের অন্তর্গত কাঁচকুড়া এলাকার মুরুব্বিগন ১৯৩৬ সালে কাঁচকুড়া প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। হাটি হাটি পা পা করে সুদীর্ঘ ৩৪ বছর পর ১৯৭০ সালে গড়ে তোলেন কাঁচকুড়া উচ্চ বিদ্যালয়। কিন্তু কাঁচকুড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপামর জনসাধারনের সার্বিক সহযোগিতায় ও উদীয়মান কতিপয় ব্যক্তির উদ্যোগে ১৯৯২ সালে কাঁচকুড়া কলেজ প্রতিষ্ঠিত হয় যা ধীরে ধীরে উচ্চ শিক্ষাকে ত্বরান্বিত করে। আগামীর প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটিকে ডিগ্রি (পাস) ও স্নাতক সম্মান পর্যায়ে উন্নীত করে। নবাগত উত্তরসূরিদের জন্য কাঁচকুড়া কলেজটি শাশ্বতরুপে প্রতিষ্ঠিত হোক এবং শিক্ষার জন্য এসে মানবতা ও সেবার জন্য উদাহরন হয়ে থাকুক এই কামনাই করি। তাছাড়া আলোকিত সমাজ বিনির্মানে আমার অল্প দিনের প্রচেষ্টা মহান রাব্বুল আলামিন কবুল করুন। আমীন। 

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) 

মোঃ নজরুল ইসলাম

কাঁচকুড়া কলেজ

কাঁচকুড়া, উত্তরখান, ঢাকা-১২৩০

০১৭৮০৩৬০৫০৬